মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও ছিনতাই মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
রোববার (২৬ জানুয়ারি) বিকালে জেলার বালিয়াকান্দি ইউনিয়নের বহরপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের করে বহরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ সহ সাধারণ জনতা। মিছিলটি বহরপুর উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করে তারা।
বহরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট ফিরোজ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন। তার প্রেত্মাতারা আজও দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে চলেছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি বহরপুরের কয়েকজন বিএনপি নেতা রুবেল মাহমুদ সুমন, মঞ্জুরুল ইসলাম বিশ্বাস, রেজাউল ইসলাম, শামীম হোসেনসহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা করে হয়রানি করে আসছে। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আগামীতে বালিয়াকান্দি উপজেলা বিএনপি আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে।
এ সময় রুবেল মাহমুদ সুমনের স্ত্রী তানিয়া রুবেলসহ ভুক্তভোগী সকল পরিবারের সদস্যগণ, বহরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










