মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর পেঁয়াজ বাজারে বহরপুর উলামা ফাউন্ডেশনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর পেঁয়াজ বাজারে বহরপুর উলামা ফাউন্ডেশনের উদ্দ্যোগে এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মোহাম্মদ তৈয়বুর রহমান।
বহরপুর ডাস খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও মোঃ আরাফাত রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাফেজ মোঃ আবু মুসা, হাফেজ মাওলানা মোহাম্মদ রকিবুল ইসলাম বুলবুল, মাওলানা জব্বার হোসাইন মাহমুদ, হাফেজ ফোরকানুল হামীদ, মাওলানা আল আমীন প্রমুখ।
কলরব ও সুরে বাঁধা প্রাণ শিল্পগোষ্ঠীর শিল্পীবৃন্দ ইসলামী শামা পরিবেশন করেন।
এতে ইসলামী সংগীত পরিবেশন করেন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি ইলিয়াস, মুফতি সাইফুল বিন আয়নাল, হাফেজ রহমতুল্লাহ ও হাফেজ নাজমুল হাসান, হাফেজ কামরুল হাসান, সহ স্থাণীয় ও বহিরাগত শিল্পীগণ।
বক্তাগণ বলেন, বাংলাদেশ উলামা কল্যাণ ফাউন্ডেশনের চলমান কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে আমরা বদ্ধ পরিকর। আমাদের উলামা কল্যাণ ফাউন্ডেশনের এমন অনুষ্ঠান আগামীতেও চলমান থাকবে। উলামা কল্যাণ ফাউন্ডেশন একটি ইসলামীক সংগঠন। আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে কোরআন ও সুন্নার আলোকে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। আমাদেরকে কোনো শক্তি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমাদের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সকল ইসলামী দলগুলো একাত্মতা ঘোষণা করে কাজ করবে এটা আশাবাদী।







