মোঃ নুরুল ইসলাম রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিশোধ সভাকক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও নবাবপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত সরকারি কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুল হাই জোয়াদ্দার, বিএনপি নেতা মোঃ রুহুল আমিন
ইউনিয়ন জামায়ের সেক্রেটারী ও নবাবপু ইমামম কমিটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, বালিয়াকান্দি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান রহমান প্রমূখ।
ওসি বলেন, আমি মাত্র তিন চার মাস কালিয়াকান্দি থানায় যোগদান করেছি। এরই মধ্যে বিভিন্ন এলাকায় গরু চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আজ আপনারা প্রতিটি মসজিদের ইমামগণ উপস্থিত হয়েছেন। আপনারা সমাজের নেতা। আপনারা একটু সচেতন হলেই সমাজ থেকে সকল প্রকার দুরবস্থা নিশ্চিহ্ন করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আপনারা প্রতিটি গ্রামে পাহারা ব্যবস্থা করবেন।
এলাকায় মাদকের বিষয়ে গোপনে তথ্য প্রদান করেন। সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে।যেসব এলাকায় পাহারা নাই সেখানে কয়দিন পর থেকে পাহারা দিব এটা আপনারা শনিবার থেকে ঠিক করবেন। মাদক সংক্রান্ত কেউ কোন সুপারিষ করবেন না। মোবাইল কোর্ট করবো। আমি মাদকের ব্যাপারে কারো ফোন ধরবো না।
বাল্য বিবাহ করাবেন না। প্রশাসনকে অবহিত করুন।
তালাক, পরকিয়া, আত্মঃহত্যা এমন কিছু হয়।
বয়স চেক না করে নোটারী পাবলিকের কোন ভিত্তি নেই। আমি জেলা প্রশাসক মহদয়ের কাছে চিঠি দিবো। যারা নোটারী পাবলিক করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এটা কমে যাবে।
এ সময় বিভিন্ন এলাকার মসজিদের ইমামগণ এবং প্রতিটি ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।










