আগামী জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতিতে করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
রাজবাড়ী প্রতিনিধি ঃ
দীর্ঘদিন যাবৎ আমরা দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিতে পারিনি। আমাদের উপর জেল – জুলুম, নির্যাতন, হামলা, মামলা দিয়ে ইসলামের কাজকে বাধাগ্রস্থ করে রেখেছিল স্বৈরতন্ত্র প্রচলনকারী, ফ্যাসিস্ট, গুম, খুন, হত্যার রাজনীতিতে মেতে উঠা, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা রাজনৈতিক দল আওয়ামী লীগ। আমরা গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে মাধ্যমে একটি নতুন দেশ পেয়েছি। এখন কোন বৈষম্য নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠ ও সুন্দর। আগামী জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতিতে করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, বালিয়াকান্দি ইসলামী ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুষ্টিয়ার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আমির হামজা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার জেলার
বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী কুঠির মাঠে ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও কেরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও কেরাত মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে হযরত মাওলানা খন্দকার মনির আজম মুন্নুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন, জামায়াতে ইসলামী বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখার আমির হযরত মাওলানা আব্দুল হাই জোয়ারদার। এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমির হামজা।
অনুষ্ঠানে ইসলামিক গান, গজল, ইসলামী ওয়াজ করেন, আবু জর গিফারি, হাফেজ কারী মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ খালেদ সাইফুল্লাহ, কারি সাঈদ মাহমুদ মুবাশ্বরি, মাওলানা ওসমান গনি,
বক্তারা ইসলামিক গান, গজল, ও ওয়াজ মাহফিলের মাধ্যমে জনসাধারণকে দিনও ইসলামের পথে আসার আহ্বান জানান, ইসলামের পতাকার তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের সময় আমরা স্বাধীনভাবে ওয়াজ মাহফিল করতে পারিনাই। বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, এখন আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে জনগণকে ভোট দিতে আহ্বান জানান বক্তাগণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যের মাধ্যমে।










