শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির ইসলামপুর ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বেণীমাধব বেপিন চন্দ্র (বিএমবিসি) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব বিল্লাহ্ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ আরিফুর রহমান রোমান। প্রধান বক্তা সদস্য সচিব শানিনুর রহমান শাহিন।

আলোচনা সভায় প্রধান আকর্শন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের মনোনয়ন প্রত্যাশা মোঃ হারুন অর রশিদ, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরজাদ হোসেন আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন সরদার, রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি টোকন, আতিয়ার রহমান আতিক, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিকবার হোসেন পেরিস,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, জিয়ান মল্লিক, আব্দুল লতিফ মিয়া, কাইয়ুম মিয়া, জুয়েল মোল্লা, হোসেন শেখ প্রমুখ।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি বলেন, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন।

তিনি বলেন, নেত্রী খালেদা জিয়া কারাভোগ করেছেন। তারেক রহমান মামলা এবং নির্যাতনে বিদেশে অবস্থান করছেন। সেই নেতা এবং খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছি। এ দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশ ছাত্রদল অনেক রক্ত ঝরিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসীদের রামরাজত্ব প্রতিহত করতে ছাত্রদল একযোগে কাজ করেছে কাজ করেছে। শিক্ষার সুষ্ঠ পরিবেশ ছাত্রদলের কর্মীদের নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত