মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

 

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পানিতে ডুবে এক  শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের মোঃ মুরাদ শেখের পুত্র রিফাতুল ইসলাম রিয়াদ (৮)পানিতে ডুবে মৃত্যু হয়েছে ।

মৃতের  পরিবার জানান রিয়াদ স্কুল থেকে ফিরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ীতে না ফেরায়  তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে,সন্ধ্যার আগ মুহূর্তে  বাড়ির পাশে ডোবায় তার লাশ ভাসতে দেখতে পায়।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ  জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সম্পর্কিত