শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামের বিষিষ্ট আলু ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ীর মালিক সোঃ সমির আলী মিয়া জানান, রোববার রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে বাড়ীর ওয়াল টপকিয়ে ডাকাত দল বাড়ীর মধ্যে প্রবেশ করলে আমার স্ত্রী প্রধান দরজার সামনে আসতেই তাকে মারধর করে ঘরের ভিতর নিয়ে আমাদের দু’জনকে বেধে ফেলে। পাশের ঘর থেকে ছেলে বের হয়ে আসলে ছেলে ও ছেলের বউকেও বেধে প্রতিটি কক্ষের আসবাবপত্র ভেঙে নগদ আনুমানিক ২ লক্ষ টাকা ১০/১২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

ডাকাতদলের সদস্যরা ঢাকাইলা ভাষায় কথা বলতে থাকে। তাদের হাতে রামদা, রড ও আগ্নেয়াস্ত্র থাকায় চিৎকার করতে সাহস পাইনি।

তারা আনুমানিক দীর্ঘ দেড় ঘন্টা ধরে লুরপাটের কর্মযজ্ঞ চালায়। বাড়ীর প্রতিটি মোবাইল ফোন কেরে নিয়ে সিম ভেঙে ফেলে দেয়।

রাতেই বালিয়াকান্দি থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার (০৬ জানুয়ারি) সকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ও সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত