বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বামুনিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়া শাহজাহানপুর উপজেলার স্বনামধন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান
বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় আজ ১৯ মে সোমবার সকাল দশটায় দ্বিতীয় একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বগুড়া জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববোধ হবে তত্ত্বাবধানে একাডেমিক বিল্ডিংয়ের নির্বাণ কাজ শুরু হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি স্থাপন করে প্রস্তর ফলক উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বগুড়া জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান( ভারপ্রাপ্ত)
জনাব আবুল বাশার।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল মোস্তফা ফারহাদ আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা তাজুল ইসলাম ।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রাফসান জামি,
বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হয়রত আলী, সাবেক সুপার মাওলানা সুলতান হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম আবু তোরাব হোসেন,আরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক,আলহাজ্ব আল আমিন প্রমুখ।

সম্পর্কিত