শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাপ-দাদার জমির দোহাই দিয়ে পোষ্য কোটা ফেরত চাইলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তারা

রাবি প্রতিনিধি: বদরুল ইসলাম জামিলঃ

সোমবার ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী সমিতি’র ব্যানারে আয়োজিত পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে রফিকুল ইসলাম সদর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী বলেন “এই বিশ্ববিদ্যলয়ে আমরা উড়ে আসি নাই, বিশ্ববিদ্যালয়ে আমাদের বাপ-দাদাদের জমি রয়েছে, আমরা আমাদের ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক সুবিধা যেকোনো মূল্যে ফেরত চাই”

এবং তিনি আরো বলেন, ভিসি-প্রো ভিসি নিজেরাই কোটার সুবাদে চেয়ারে বসে আছেন। তারা নির্বাচিত নন। আমাদের অধিকার বাতিলের দাবিতে মানববন্ধনে দাঁড়াতে হবে, এটা কখনই ভাবিনি। এই প্রশাসন নিজেদের চেয়ারকে টিকিয়ে রাখতে যৌক্তিক পাওনা থেকে আমাদের বঞ্চিত করেছে। প্রশাসনকে বলে দিতে চাই, এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা।

অধিকার ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া কথা জানিয়ে অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আমরা আজকে প্যারিস রোডে শান্তিপূর্ণ মানববন্ধন করেছি।

আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে আমরা দুই ঘণ্টার ধর্মঘট থাকবে। এ ছাড়া আগামী ৮ তারিখ আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করব। যত দিন পর্যন্ত না আমরা আমাদের অধিকার ফেরত না পাব, তত দিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব। এরপর ৪ জানুয়ারি চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সাময়িক স্তগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্পর্কিত