আখতারুজ্জামান আসিফ, স্টাফ রিপোটার: ১০ অক্টোবর, ২০২৫ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার এরোমা একটি রেস্টুরেন্ট এ, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম এর ২ য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ মান্নান এনডিসি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং উপদেষ্টা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব আলী খান, সাবেক কুটনীতিক এবং উপদেষ্টা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, বীরমুক্তিযোদ্ধা ড. শাহে আলম দেওয়ান, অ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং উপদেষ্টা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম,মোঃ আনোয়ার ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, আমিরুল ইসলাম জাকির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্ঠা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, মাহবুব আলম সরকার, অ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং উপদেষ্টা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, মোঃ হুমায়ুন কবীর, অ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং উপদেষ্টা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, মারুফা আক্তার শিউলী, অ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং উপদেষ্টা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, বাবুল চৌকিদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্ঠা বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, মোঃ নুরুজ্জামান হিরা প্রমুখ।
সভাপতিত্ব করেন মোঃ আল কাওছার মিয়াজী, আহবায়ক, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, এছাড়াও ৬৪ জেলা থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে যত দল আছে, তাদের মধ্যে কোন দেশপ্রেম নেই, শুধু নিজেদের জন্য কিছু করা।
মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি, কারন রাজনৈতিক নেতাদের মাঝে লুট তরাজ, নিজের পকেটভারীকরা ছাড়া কোন দলই কাজ করেন দেশের জন্য। আমরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হই,তাহলে আগে নিজেকে বদলাতে হবে। প্রতিনিয়ত বডার সীমানায় হত্যা হচ্ছে, তার কোন সুবিচার হচ্ছে না। বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম একটি সামাজিক সংগঠন। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি বিভাগে বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মর সংগঠক তৈরী করতে হবে। মানুষের মধ্যে দেশপ্রেমের বার্তা পৌছে দিতে হবে। পরিশেষে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষানা করেন।










