রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বদলগাছীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার একটি আম বাগান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ বৃদ্ধ বদল গাছী উপজেলার সদর ইউপির পিন্ডিড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এসাহাক আলী দেওয়ান (৭২)বলে জানা যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১মে শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে।১জুন শনিবার সকাল ৬.৩০ টায় নিজ বাড়ির পাশে জাইদুল ইসলামের আম বাগানে আমের গাছের ডালে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের পরিবার ও একাধিক গ্রামবাসি জানায় দীর্ঘ দিন থেকে অসুস্থ থাকার কারণে অভিমান করে সে হয়তো আত্মহত্যা করেছে। তাছাড়া গুরুত্বপূর্ণ কোন কারণ আমরা দেখিনা।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন,সংবাদ পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি ইউ ডি মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত