বড়দিন উপলক্ষে নবাবগঞ্জে খৃষ্টধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
কুলছুমা স্টাফ রিপোর্টার
দিনাজপুরের নবাবগঞ্জে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বড়দিন উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে খৃষ্টধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা ও নগদ অর্থ ৮০ টি গির্জায় প্রদান করেন তিনি।
এবং কে হিন্দু, কে খ্রিস্টান, কে চাকমা,কে বার্মা এটা কোন বিষয় না! আমরা সবাই মানুষ।
বড়দিন উপলক্ষে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।










