স্টাফ রিপোর্টারঃবগুড়া জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া জেলার কাহালু উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার পুত্র কাহালু উপজেলা আওয়ামীলিগের সহ-সভাপতি ও কাহালু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার।
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম ১২/০৪/২০২৫ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার মেট্রোপলিটন এলাকাস্থ আদারব থানা এলাকা হইতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রুজুকৃত একাধীক মামলার পলাতক আসামী ১। আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ(৬০), পিতা- মৃত বেলাল উদ্দিন, ( সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কাহালু উপজেলা শাখা ও সাবেক মেয়র, কাহালু পৌরসভা,) ২। মোঃ হাসিবুল হাসান সুরুজ কবিরাজ (৪২), (সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কাহালু উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, কাহালু উপজেলা) পিতা-মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উভয় সাং-পাল্লাপাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়াদ্বয়কে বগুড়া জেলার সদর থানার মামলা নং-৪৭, তারখি-১৭ সপ্টেম্বের, ২০২৪ খ্রি., ধারা-143/302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ 3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী ১। আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ(৬০), এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যা, বিষ্ফোরকসহ সর্বমোট ১০(দশ) টি এবং ২। মোঃ হাসিবুল হাসান সুরুজ কবিরাজ (৪২), এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যা, বিষ্ফোরকসহ সর্বমোট ১০(দশ) টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান গোয়েন্দা বিভাগ।










