মোঃকামরুজ্জামান সম্পদঃ
বগুড়ার শাখারিয়া নামাবালা দারুস সুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইছালে সওয়াব মাহফিল অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ আঃ খালেক নেছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অত্র মাদরাসার সাধারন সম্পাদক ও শহর বিএনপির সহ ধর্মীয় সম্পাদক আব্দুল গোফফার এর আমন্ত্রণে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মো: রেজাউল হক,
শহর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তা, শহর বিএনপির সহ প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আব্দুল করিম মিস্টার।
কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করেন প্রধান বক্তা আলহাজ্ব হযরত মাও: মোঃ শামছুল আলম মোহেব্বী ঢাকা, ২য় বক্তা হযরত মাওঃ মোঃ আজগর আলী, ৩য় বক্তা আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল খালেক ছালেহী, ৪র্থ বক্তা হযরত মাওঃ মোঃ আমিনুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামিম, সাবেক মেম্বার ও বিএনপি নেতা আব্দুল আজিজ,বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর, মিলন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদল নেতা সুলতান আহম্মেদ।
অত্র মাদরাসার এন্তেজামিয়া কমিটির মাওঃ সাহাদাত আলী নুরী, মাওঃ হাবিবুর রহমান, জিয়াউর রহমান জিয়া, আলহাজ্ব আঃ মোমিন মন্ডল, সেকুল শেখ, মাও রাশেদুল ইসলাম, মাওঃ শামিম হোসাইন, মাওঃ নাইমুর রহমান, মাওঃ ওমর ফারুক, আশরাফুল ইসলাম সালেহী, মাওঃ মোহাম্মদ আলী, হাফেজ মাওঃ গোলাম রব্বানী, হাফেজ মাওঃ মামুন হোসেন, হাফেজ মাওঃ সোলাইমান হোসেন।
আরোও উপস্থিত ছিলেন সমাজসেবক মিমাজুল রহমান, ধলু মন্ডল, হালিম, মোস্তফা, নাছের, মিলন, নান্নুসহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের বরণ শেষে ৪ জন হাফেজদের পাগড়ী ও আলখাল্লা পরানো হয় এবং এরপর কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করা হয়।










