কাহালু (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার কাহালু গতকাল সোমবার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বেলা দশটায় উপজেলা পরিষদের চত্বরে ২০২৩-২৪ খ্রীস্টাব্দ অর্থ বছরে চলতি রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক – কৃষাণীদের বিনা মূল্যে উফশী ধরনের বীজ সার ও বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা, উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস, কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহকারী প্রভাষক পি এম বেলাল হোসেন, পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিটু চৌধুরী, নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইফতেখার রাসুল, উপসহকারী কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান, উপসহকারী কৃষি অফিসার, তপন কুমার রায় , উপসহকারী কৃষি অফিসার মোঃ মাসুদ রানা এবং কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে কৃষিতে প্রণোদনায় বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলার পৌর সভা ও ৯ টি ইউনিয়নে মোট ৩৭০০ জন কৃষক ও কৃষাণীকে উফশী ধরনের বীজ ৫ কেজি, এমওপি ১০কেজি, ডিএপি ১০ কেজি প্রনদোনা প্রদান করেন৷ অপর দিকে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ উপজেলার পৌর সভা ও ৯টি ইউনিয়নে মোট ৩৪০০ জন কৃষক – কৃষাণীকে প্রদান করেন। একটি কৃষক পরিবার প্রতি বিঘার জন্য ২ কেজি করে বীজ পাবে।










