বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ৯৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

শাকিল আহম্মেদ (বগুড়া)স্টাফ রিপোর্টার:

সোমবার ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ১২ টায় বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়ক গোকুল হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে রাস্তার উপর থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল, জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করে দিনাজপুর থেকে ঢাকা গামী রাহবার এন্টারপ্রাইজ নামীয় ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৮৭ যাত্রীবাহী বাস আসলে সংকেত প্রদান করে বাসের B-3 ,B-4 নং সীটে বসা অবস্থায় আসামী মোঃ মাসুদ রানা (২৭) ও মোঃ মছফুল হোসেন (৩০) দ্বয়কে গ্রেফতার করে। ঘটনাস্থলে উপস্থিত দুইজন সাক্ষীকে নিয়ে বিধি মোতাবেক মোঃ মাসুদ রানা (২৭) তার দুইপায়ের মাঝ খানে ডান হাতে ধরা একটি স্কুল ব্যাগের ভিতর কোডিন মিশ্রিত মাদকদ্রব্য যাহার বাণিজ্যিক নাম ফেন্সিডিল ৫০ বোতল ও মোঃ মছফুল হোসেন (৩০) তার দুই পায়ের মাঝ খানে ডান হাতে ধরা একটি স্কুল ব্যাগের ভিতর কোডিন মিশ্রিত মাদকদ্রব্য যাহার বাণিজ্যিক নাম ফেন্সিডিল ৪৬ বোতল, সর্বমোট ৯৬ বোতল ফেন্সিডিলসহ ১নং আসামীর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে উক্ত বাসের ই-৩,ই-৪ যাত্রী টিকিট উদ্ধার জব্দনামা মূলে জব্দ করে ২ জন গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি হলেন, মোঃ মাসুদ রানা (২৭), পিতা মোঃ উকিল, গ্রাম কান্দেবপুর চান্দামারী। মোঃ মছফুল হোসেন (৩০), পিতা মৃত. জহির আলী, গ্রাম ধর্মজন, উভয়ের থানা বিরল, জেলা দিনাজপুর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং- ১৪(গ) ধারায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত