শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ায় সাংবাদিক খোরশেদ আলম এবং আসাফউদ্দৌলা নিওন এর ওপর স’ন্ত্রা’সী হামলার প্রতিবাদে এবং এই হামলার ঘটনায় জড়িত সকল দোষীদের শাস্তির দাবীতে শাজাহানপুরের সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাঝিড়া বন্দরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি এবং একুশে টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সজিবুল আলম সজীব।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাইনুল ইসলাম, সহ সভাপতি শাহীন আলম, দপ্তর সম্পাদক গোলাম আজম শামীম, সাবেক দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রিপন, সাকস এর নির্বাহী সদস্য সদস্য হুমায়ূন কবির হিমু, সাংবাদিক সরকার মুক্তা, শাজাহানপুর প্রেসক্লাবের অন‍্যান‍্য সদস্যবৃন্দ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ মানববন্ধনে বক্তারা হামলার শিকার সাংবাদিকদের ন‍্যায় বিচার ও বগুড়ায় সকল সাংবাদিকদের সার্বিক বিষয়ে নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে দাবী জানান।

উল্লেখ্য, গতকাল রোববার বিকেল সাড়ে ৩ ঘটিকায় বগুড়া শহরের জলেশ্বরীতলায় একটি জুস বারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মাছরাঙা টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও বগুড়া লাইভ অনলাইন পোর্টালের এ‍্যাডমিন আসাফুদৌলা নিওনকে নির্মমভাবে মারধর করা হয়। এঘটনায় বগুড়া ডিবি পুলিশের অভিযানে ৬জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত