মোঃকামরুজ্জামান সম্পদঃ
ফাইভ ষ্টার ক্লাবের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার অনুষ্ঠান অত্র ক্লাবের সভাপতি কবির খলিফার
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বগুড়ার বৃন্দাবনপাড়া রাইজিং ক্লাব খেলার মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনের উদ্বোধক হিসেবে জাতীয় ও ক্রীড়া পতাকা এবং বেলুন ও পায়েরা উড়িয়ে উদ্বোধন করেন শহর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি।
ফাইভ ষ্টার ক্লাবের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সমুনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মামুন হাসান সাফির সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আসগর, আজিজুল হক, এ্যাডঃ জামাল পাশা রানা, শহিদুল আলম,মোল্লা মাসুম রব্বানী, শফিকুল ইসলাম,তাইমুর হোসেন, সাইফুল ইসলাম,মোহাম্মাদ মোস্তফা মিঠু।
মোঃ নুরুল ইসলাম জুনের পরিচালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম সহিদ, সাইফুল ইসলাম, এনামুল রশিদ চন্দন, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, রাজু আহমেদ।
জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে গ্রামীন খেলাধুলা দৌড়, মোরগের লড়াই, বিস্কুট খেলা, হাড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপ এবং বাদ্যের তালে তালে বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ হামিদুল হক চৌধুরী হিরু।







