শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে দিন ব্যাপি কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়িতে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ি উপজেলার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হল রুমে দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান।
মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় বক্তব্য পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ মিয়া, গণভিত্তি রচনায় দায়িত্বশীলের ভুমিকা শীর্ষক আলোচনা পেশ করেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী। তিনি তার বক্তব্যে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিণত করার জন্য দায়িত্বশীলবৃন্দ কে আল্লাহর ভয় অন্তরে লালন করে জনগণের কল্যাণে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য পেশ করেন অঞ্চল টীম সদস্য জননেতা অধ্যক্ষ মো: আজিজুর রহমান সরকার । তিনি তার বক্তব্যে এ দেশকে ছাত্র জনতার স্বপ্ন পূরণে জুলুম নির্বাচন ও ঘুষ দূর্নীতি মুক্ত দেশে পরিণত করার জন্য কাজ করার আহ্বান জানান।

শিক্ষা শিবিরে দরসুল কুরআন পেশ করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক । প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম,মাষ্টার আব্দুল কাদের বি,এসসি , মাষ্টার বেলান হোসেন, শ্রমিক নেতা মাওলানা সেকেন্দার আলী ও ইউনুস আলীসহ উপজেলা নেতৃবৃন্দ।

সম্পর্কিত