শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা

বিশ্বনাথ সরকার(স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে উপজেলার কে এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, ডব্লিউ এ এইচ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও এবি ব্রিকস এবং এম এস এইচ ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

সম্পর্কিত