সুমি আক্তার স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত খাঁন পাড়া গ্রামে উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন।গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টায় বিএনপির দিকনির্দেশনা অনুযায়ী স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দদের নিয়ে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোতাহার হোসেন তালুকদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতিবাচক বার্তা তৃণমূলে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন (চেয়ারম্যান), ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক এফ এম পলাশ সরকার। এছাড়া ফুলপুর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী একে এম তৌহিদসহ ২ নং রামভদ্রপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।










