শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রতিষ্ঠার ১৫ বছরেও আবাসন সংকট কাটিয়ে উঠতে পারেনি বেরোবি

ক্যাম্পাস সংবাদদাতা;প্রতিষ্ঠার ১৫ বছরেও আবাসন সংকট কাটিয়ে উঠতে পারেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবি)।

উত্তরের বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে পা রাখলেও শিক্ষার্থীরা ভুগছে তীব্র আবাসন সংকটে । মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী সুযোগ পাচ্ছেন আবাসিক হলে থাকার । বাকি ৯০ শতাংশ শিক্ষার্থীকে বেশ মোটা অংকের টাকা দিয়ে ম্যাচে বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ, তথ্য ও প্রকাশনা সূত্রে জানা গেছে , ছয়টি অনুষদের অধীনে ২২ টি বিভাগে মোট অধ্যয়নরত ১০ হাজার শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে । এর বিপরীতে হল রয়েছে চারটি যেখানে আসন সংখ্যা মাত্র ৯৩৭টি। ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৩০৪ টি আসন ,শহীদ মুক্তার এলাহী হলে ২৪০ টি আসন রয়েছে এবং মেয়েদের একমাত্র আবাসিক হল শেখ ফজিলাতুন্নেছা মুজিবে আসন সংখ্যা রয়েছে মাত্র ৩৪২ টি। জরিপ অনুসারে শিক্ষার্থীদের তুলনায় আবাসিক ব্যবস্থা অতি নগন্য।

আবাসিক হলে অবস্থানরত একজন শিক্ষার্থী বলেন , যেখানে হল রুমে চারজন করে থাকার কথা সেখানে ৭-৮ জন একসঙ্গে থাকতে হচ্ছে যা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে বিঘ্নিত করছে । চারটি টেবিল মিলে ছয় জন মানুষ। তাকে পড়াশোনার জন্য লাইব্রেরীতে যেতে হয় সেখানেও সিট সংকট ।আর্থিক অসচ্ছলতার কারণে এভাবেই পড়াশোনা করতে হয় তাকে।

অন্যদিকে অনাবাসীকে থাকা রাসেল রানা বলেন, হলে সিট না পেয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেসে থাকতে হয় তাকে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির দিনে তার থাকা-খাওয়া খরচ বাবদ পড়াশোনার খরচ চালাতে তাকে অনেক হিমশিম খেতে হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, ভৌত অবকাঠামো সংকট নিরসনে একটি মেগা প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এ প্রকল্পটির অনুমোদন পেলে ভৌত অবকাঠামগত সমস্যার সমাধান হবে বলে আশা করি।

সম্পর্কিত