শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টা ২৮ মিনিটে উত্তরবঙ্গের সংবাদ অনলাইন পত্রিকায় “দিনাজপুর বিএডিসির দুর্নীতির গর্তে থাকা এক খল নায়কের নাম ষ্টোর কিপার সোহেল” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দ্যেশ্য প্রণোদিত। একটি কু-চক্রি মহল আমার-বিএডিসির সুনাম ক্ষুন্ন করতে উত্তরবঙ্গের সংবাদ অনলাইন পত্রিকা কর্তৃপক্ষকে সংবাদটি প্রকাশ করতে আগ্রহী করেছে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সে বিষয়গুলোর সাথে আমার কোন সম্পৃক্তরা নেই। আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ বিপনন দিনাজপুর অঞ্চলের ক্যাশিয়ার অথচ আমাকে স্টোর কিপার পরিচয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। এখানে সত্যতা মিলে যে এই সংবাদের কোন ভিত্তি নেই।
প্রতিবেদকের মন্তব্য, আমরা সরেজমিনে গিয়ে দেখতে পাই মোঃ সোহেল রানা বিএডিসি দিনাজপুর অঞ্চলের ক্যাশিয়ার তিনি স্টোর কিপার নন। তার বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা অপবাদ দিয়ে তাকে সমাজে হেও প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল আমাদের প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশে আগ্রহী করেছে। প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদ প্রকাশের কারনে আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

 

প্রতিবাদান্তে
মোঃ সোহেল রানা
ক্যাশিয়ার
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
(বিএডিসি) বীজ বিপনন দিনাজপুর অঞ্চল।

সম্পর্কিত