শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি:

চলতি মৌসুমে রাজবাড়ীতে হালি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও ন্যায্য মূল্য না পাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে কৃষকরা।

শুক্রবার (০৭ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্দা মাঠে বিক্ষুব্ধ পেঁয়াজ চাষীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান মন্ডল, উদ্যোক্তা আজিবর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রব, আক্কাস আলী প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে কৃষকরা বলেন, সার, বীজ, কিটনাষকসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও হালি পেঁয়াজের দাম পাচ্ছেন না। এবার প্রতিমন পেঁয়াজ ৯’শ থেকে সর্বোচ্চ ১,১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। নূন্যতম ২ হাজার টাকা মন পেঁয়াজের দাম পেলে আসল টাকা উঠবে। পরে স্থানীয় সড়কে বিক্ষোভ করে কৃষকরা।

সম্পর্কিত