বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ

শাহিনুল ইসলামঃ

আজ ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার কুড়িগ্রাম জেলায় শারদীয় দূর্গাপুজা ২০২৪ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর, চিলমারী ও সদরের বিভিন্ন পূজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ। সাথে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।

অতিরিক্ত ডিআইজি মহোদয় বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বী সম্মানিত নাগরিক ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

সম্পর্কিত