এম এ ওয়াহেদ লাখাই, হবিগঞ্জঃ
লাখাই থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে নারী শিশু মামলার আসামী সহ দুইজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন পারভেজ মিয়া ও জনি মিয়া। থানা সুত্রে জানা যায় পুলিশের উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ ও পুলিশের সহ উপপরিদর্শক আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী দিবাগত রাতে অভিযান চালিয়ে মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের নারী শিশু মামলার মোঃ রেনু মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া ও একই গ্রামের সুরুক মোল্লার ছেলে মোঃ জনি মিয়া প্রকাশ মোঃ জনি কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের কে শুক্রবার ১৭ জানুয়ারী হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।







