শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পীরগাছায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, চারটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা

 

উপজেলা প্রতিনিধি (পীরগাছা)

রংপুরের পীরগাছায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় ৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে যৌথবাহিনী।
শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের কদমতলী বাজার এলাকায় পীরগাছা থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে রংপুর-গাইবান্ধা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দ, শাহ আলম সরদার, নজরুল ইসলাম, এ এস আই আতাউর রহমান, সাজ্জাদ হোসেন, রংপুর জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান প্রমূখ।

এসময় এস আই শফিকুল ইসলাম আকন্দ বলেন, যৌথবাহিনী বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও রেজিস্ট্রেশন না থাকায় চারটি মামলা দেওয়া হয়। পাশাপাশি চালকদের বৈধ কাগজপত্র যাচাই ও হেলমেট ব্যবহারে সচেতন করা হয়। তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত