সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) একেএম হাসানুজ্জামান বলেন, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসের যাত্রী ও ট্রাকের চালকসহ মোট ১১ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

একেএম হাসানুজ্জামান আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন‍্যদের পাংশা হাসপাতালে চিকিৎসাধীন।

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসটি তার লেন পরিবর্তন করায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বাস চালকই দায়ী বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত