সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নে ওলামা বিভাগের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

৫ অক্টোম্বর শনিবার সকাল ১০.০০ টায় পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নে ওলামা বিভাগের উদ্যোগে ইউনিয়নের বিশিষ্ট আলেম ও খতিবদের নিয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কুসুম্বা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী ওমর ফারুক এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ওলামা বিভাগের সভাপতি মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত