শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পাঁচবিবিতে হত্যা মামলার ২১ বছর পর ১৯ জনের যাবজ্জীবন 

প্রতীকী ছবি

মো. ওয়ালীউল্লাহ হাসান: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেনদা হাকিমপুর গ্রামের কৃষক আব্দুর রহমান হত্যা মামলার ২১ বছর পর ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আগের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন হরেন্দা গ্রামের ফেরদৌস আলম (আলম) দোলা, ওসমান, কোরবান, আজাদুল, লাবু, বাবু, আমিনুর৷ ফরাজ, শুকটু, দুলাল, হালিম, নজরুল, সাইদুল, সানোয়ার, সাইফুল, কালাম, জহুরুল ও উকিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালে ২২ নভেম্বর দিবাগত রাত ১২ টার দিকে ৫ বিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের রহমানকে একই গ্রামের আব্দুল গফুরসহ বেশ কয়েকজন ধানের জমি থেকে উঠিয়ে নিয়ে আসেন কালামের বাড়িতে। সেখানে আব্দুর রহমানকে লাঠি, লোহার রড, সাইকেলের চেইন এবং কারেন্টের তার দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় ২৩ নভেম্বর মামলা করেন। পরবর্তীতে ২০০৩ সালের ৩ এপ্রিল তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল হক ১৯ জনের নামে অভিযোগ দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে সোমবার দুই আসামের অনুপস্থিতিতে ও ১৭ জনের উপস্থিতিতে আদালতের বিচারক এ রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌশলী নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) এবং উদয় সেন (এ পি পি) আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান ও সুহেলি পারভীন সাথী। এলাকাবাসী জানায়, দীর্ঘ ২১ বছর পর এ রায় হওয়ায় আমরা সন্তুষ্ট এবং আমরা ন্যায্য বিচার পেয়েছি।

সম্পর্কিত