শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

পাঁচবিবিতে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সাভাবিক রাখতে নতুন ওসির সাথে উপজেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোঃ ওয়ালীউল্লাহ হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

পাঁচবিবিতে সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা সাভাবিক রাখতে পাঁচবিবি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম এর সাথে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮.০০ টার দিকে সাক্ষাৎ কালে উপহার হিসেবে ইসলামী বই প্রদান করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোম্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান,আর্দশ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা আবুল বাশার,পৌর জামায়াতের আমীর আবুল বাশার,কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান,পৌর সেক্রেটারী গোলাম রব্বানী, সহকারী সেক্রেটারী ডাঃ মোঃ মোশারফ হোসেন,পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম, বালিঘাটা যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম রাজু প্রমুখ।

সম্পর্কিত