মোঃ ওয়ালীউল্লাহ হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
সংবাদ সম্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ সাইফুল ইসলাম ডালিম এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
স্থান- পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়, তারিখ-৩০/০৩/২০২৫ ইং, সময়- বিকাল ০৫:০০ ঘটিকা।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম/আদাব
আপনারা নিশ্চয় অবগত আছেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতন্ত্রমনা জনগনের আস্থাভাজন বৃহৎ রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম, দমন, পীড়ন এবং অত্যাচারে দলটি তার স্বাভাবিক নিয়মে জনকল্যান মূলক কাজ করতে পারেনি। বর্তমানে ৫ আগষ্ঠের পট পরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকারের সময় সাধারণ মানুষের কল্যানে আবারও দলটি কাজ করে যাচ্ছে। এই অবস্থায় এই বৃহৎ দলটির সুনামকে ক্ষুন্ন করার জন্য কিছু কু-চক্রি মহল দেশ ব্যাপি অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
পাঁচবিবিতে গত ২৮ মার্চ শুক্রবার রাত্রি অনুমান ১১:৩০ ঘটিকার দিকে একটি অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে আমরা অবগত হই। পরে এই বিষয়ে খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে, পৌরসভার দানেজপুরস্থ পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে শিখা ট্রাস্ট ফাউন্ডেশন নামে (বিগত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট মন্ত্রীর সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকায় এবং স্থানীয় বিনা ভোটের এমপি কুখ্যাত সামছুল আলম দুদুর সহচার্য্যে দুটি নির্বাচন উপজেলা, পৌর নির্বাচনে কোটি কোটি টাকার বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীদের সহায়তায় নির্বাচন করে। আরো প্রকাশ থাকে যে,বিগত জুলাই আন্দোলনে ৪ঠা আগষ্ঠের পাঁচবিবি রতনপুর গ্রামের শহীদ বিশাল হত্যা মামলার অন্যতম আসামী বটে।) একটি সংগঠন ২৯ মার্চ শনিবারে একটি ইফতার মাহফিলের জন্য প্রস্তুতি গ্রহন করছিল। এই অবস্থায় রাত্রিতে কে বা কাহারা উক্ত অনুষ্ঠানটি ভন্ডুল করে। এ বিষয়টি কেন্দ্র করে শিখা ট্রাষ্ট ফাউন্ডেশন এর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলের ভাতিজা ও ভাসতি জামাই আওয়ামীলীগ নেতা মোঃ সোহেল রানা নামের একজন ব্যক্তি বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারে তিনজন নামীয় ও অজ্ঞাত ১৫০/২০০ জনের আসামী করা হয়। এজাহারে উক্ত তিনজনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবিবি শাখার সম্মানিত সভাপতি আলহাজ¦ সাইফুল ইসলাম ডালিমের নাম উল্লেখ করা হয়েছে। যা সর্ম্পূণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যে প্রণোদিত সম্মানিত সভাপতি মহোদয়ের সুনাম ক্ষুন্ন এবং হেয় প্রতিপন্ন করার জন্য এটি একটি পরিকল্পিত চক্রান্ত। আমাদের প্রিয় সভাপতি কোন ভাবেই এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে মিথ্যা মামলা হতে সভাপতি মহোদয়কে অব্যাহতি দেওয়া হোক।
ধন্যবাদান্তে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পাঁচবিবি উপজেলা শাখা ও সকল অঙ্গ-সংগঠনের
পক্ষে
মোঃ আব্দুল হান্নান চৌধুরী
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
পাঁচবিবি উপজেলা বিএনপি।










