মোঃ ওয়ালীউল্লাহ হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী প্রমুখ।
সভার আগে পাঁচমাথা চত্বরে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল অগ্নিকাণ্ড, দুর্যোগপূর্ণ পরিস্থিতি ও সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার করণীয় নিয়ে একটি মহড়া প্রদর্শন করে।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল— জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে কার্যকর প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করা।










