মোঃ আমিরুল হক, রাজবাড়ীঃ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বালিয়াকান্দিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রয়ারী) দুপুরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্ব সভায় আরও উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ছোট বড় হাট-বাজারের ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মজুতদারি পরিহার এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় রমজানজুড়ে নিয়মিত বাজার পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে একটি বিশেষ মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি বাজার দর তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সক্রিয় থাকবে বলে সভায় জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান , “পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”












