বেরোবি প্রতিনিধি: অবশেষে পদত্যাগ করলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ। শনিবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর ড. মজিব উদ্দিন আহমদের পদত্যাগপত্র প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সংশ্লিষ্ট সূত্র।
পদত্যাগপত্রে পদত্যাগের কারণ হিসেবে ড. মজিব লিখেছেন, “বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ, তাই ব্যক্তিগত কারণে ট্রেজারার পদ হতে আমি পদত্যাগ করলাম।” তিনি ২০২২ সালের ২৩ আগস্ট থেকে এই পদে ছিলেন।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেন। তার আগে ৬ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, পরিবহন পুলের পরিচালক। পরে, ধাপে ধাপে আরও পদত্যাগ করেন ছাত্র পরামর্শ পরিচালক, গ্রন্থাগারিক পরিচালক, বহিরাঙ্গন পরিচালক, সহকারী পরিচালক, সিডিটির সহকারী পরিচালকসহ মোট ২২ জন।
আর আহমেদ//








