সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী মহাস্নান উৎসবে এসে নদীর পানিতে ডুবে ধনঞ্জয়( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃশনিবার ( ০৬ এপ্রিল) দুপুর২ টার সময় জেলার বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু ধনঞ্জয় জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার রবি চন্দ্র বর্মনের ছেলে।

জানা গেছে, তিন দিনব্যাপী শুরু হওয়া বারুনী মহাস্নান উৎসব শনিবার সকাল থেকে শুরু হয়।

পরে দুপুরের দিকে শিশুটি নদীর পাড়ে রেখে তার পিতা মাতা একত্রে করতোয়া নদীতে পবিত্র হওয়ার জন্য গোসল করতে নামলে । লোকের ভিতে শিশুটি নদীতে নামলে ডুবে যায়।
কিছুক্ষণ পর তার বাবা-মা তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করেন। পরে খবর পেয়ে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

সম্পর্কিত