রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে গাঁজার গাছ ও ট্যাপেন্ডালসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছ ও ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্ডালসহ রতন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল এর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম সদর উপজেলার পানি মাছ পুকুরী এলাকায় অভিযান চালিয়ে রতনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রতন ঐ এলাকার মৃত আজগর আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ১০ টি নিষিদ্ধ ট্যাপেন্ডাল ট্যাবলেট এবং তার বাদাম ক্ষেতের ভেতরে রোপণ করা ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছগুলোর ওজন আনুমানিক ২ কেজি ৮০০ গ্রাম।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার রতনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

সম্পর্কিত