বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রেষ্ঠ ওসি দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা

পঞ্চগড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রেষ্ঠ ওসি দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বোদা থানার ওসি সোয়েল রানা নির্বাচিত হয়েছেন।

‎বুধবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মার্চ ২০২৬ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎জেলা পুলিশ সুপার মো: রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয়।  কৃতিত্বপূর্ন কাজের জন্য শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানা, শ্রেষ্ঠ ওসি হিসেবে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তেঁতুলিয়া থানার এএসআই (নিরস্ত্র) মোঃ মোসাররফ, বিশেষ কৃতিত্বের জন্য সদর থানার এসআই মানিক চন্দ্র রায়কে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান করেন জেলা পুলিশ সুপার মো: রবিউল ইসলাম।

‎এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ জোবায়ের ইসলাম, ডিআইও-২ গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মাসিক কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে সমাধানের আশ্বাস ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার। সভা শেষে সম্মেলন কক্ষে মার্চ ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

‎শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়ে ওসি সোয়েল রানা বলেন, “এ অর্জন বোদা থানার সকল পুলিশ সদস্য, এসআই, এএসআইসহ পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও একনিষ্ঠ দায়িত্ব পালনের ফল।” এই অর্জন ধরে রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

‎উল্লেখ্য যে,  গতবছর মো: সোয়েল রানা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন টানা পাঁচবারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত