মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে যথাযথ মর্যাদায় শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

স্বপ্না আক্তার , নীলফামারী।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (৩০ মে) সূর্যদয়ের সঙ্গে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জহুরুল আলম।নীলফামারীতে যথাযথ মর্যাদায় শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

এসময় নীলফামারী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আবু মো. সোয়েম, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু,জেলা বিএনপি মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার,সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ আরও অনেকে বক্তৃতা দেন। এছাড়াও জেলা,উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত