স্বপ্না আক্তার,নীলফামারীঃনীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০) মে দুপুরে জেলা ইপিআই ভবনে সাংবাদিকদের এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন, এবারে নীলফামারীতে ৬টি উপজেলা ও ২টি পৌরসভার ২১লাখ ৮৫ হাজার ৮শ ৪ জন লোকসংখ্যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ৩১ হাজার ৩শ ৯২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২ লাখ ৭৫ হাজার ৬শ ৫৩ জন শিশুকে পহেলা জুনে খাওয়ানো হবে।
এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিউর রহমান শেখ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবুসহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।










