স্বপ্না আক্তার, নীলফামারী:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের মুক্তির দাবিতে গণমিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (০৬মে/২৫) দুপুরের দিকে নীলফামারী বিএনপি পরিবার ও সর্বস্তরের জনগন সাবেক এমপির মুক্তির দাবিতে মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হয়। এরপর গণমিছিল নিয়ে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় মোড়ে একত্রিত হয়।এ সময়ে সাবেক এমপির মুক্তির দাবিতে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, সহসভাপতি মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেফাউল আলম সেপু,পৌর বিএনপির সভাপতি মাহাবুব উর (মাহাবুব) সাধারণ সম্পাদক এড: আল মাসুদ চৌধুরী , জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহাদাত হোসেন চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আকতার,
সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হুমায়রা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আজম, জেলা তাতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি,
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর জাসাস এর সভাপতি আওরঙ্গজেব সুজন। কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি সহ জেলা উপজেলা ইউনিয়নের বিএনপির নেতাকর্মী।










