মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দিপ্ত তরুণ’ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ তরনীবাড়ী যমুনাশ্বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোশারফ হোসেন, আর সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি ও সিঙ্গাপুর প্রবাসী শ্রী উজ্জ্বল রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ৪নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল আবেদীন এবং জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির নুর মোহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক উজ্জ্বল আহমেদ, সহ-সভাপতি আব্দুল খালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহিন ইসলাম, সদস্য আব্দুল মোতালেবসহ ‘উদ্দিপ্ত তরুণ’ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহীম সুজন।
‘উদ্দিপ্ত তরুণ’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা গত চার বছর ধরে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে। তারা খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।








