সংবাদদাতা কক্সবাজার :কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে সব শ্রেণি, পেশা, ধর্ম ও লিঙ্গের মানুষের জন্য সমানভাবে নিরাপদ করার দাবিতে আজকে আয়োজন করা হয়েছিল ‘সমুদ্র সন্ধ্যা’র।
কক্সবাজারের বীচে এবং শহরে নারী এবং থার্ড জেন্ডারের একজনকে হেনস্থার পরিপ্রেক্ষিতে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা সুগন্ধা পয়েন্ট শুরু হয় এই আয়োজন।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এর ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘মুক্তির মন্দিরে সোপান তলে’ সহ বেশকিছু গানে কণ্ঠ মেলায় উপস্থিত সবাই। ছিল একক সংগীত পরিবেশনা, আবৃত্তি ও বক্তৃতা। গান পরিবেশ করে কক্সবাজারের স্থানীয় শিল্পী গোষ্ঠী আবসারহাব শিল্পী গোষ্ঠী ও অন্যান্যরা।
গান ও আড্ডায় যোগ দিতে হাজারো মানুষের সমাগম হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং পর্যটনের জন্য নিরাপদ সৈকতের দাবিতে উপস্থিতের একাংশ প্রমাণ করে এই সমাজ এখনো পঁচে যায়নি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অনুষ্টানের অন্যতম আয়োজক এক্টিভিষ্ট ও নারী অধিকার কর্মী মাহমুদা খাঁ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, প্রাক্তন শিক্ষক ও গবেষক মকবুল আহমেদ, উন্নয়ন কর্মী ও গবেষক শাহেরীন লাকি, উন্নয়ন কর্মী নুজহাত, সাংস্কৃতিক কর্মী জসিম উদ্দিন, বক্তব্য রাখেন আজকের এই প্রোগ্রামের অন্যতম আয়োজক ও সাংস্কৃতিক কর্মী মনির মোবারক৷
বক্তারা তাদের বক্তব্য বলেন বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের বিচরণের ক্ষেত্রে কোন বাঁ্ধা প্রদান করেনি তাহলে আপনি আমি কে যে একজন নারীকে শেকল পরিয়ে ঘরে রাখার কিংবা সৈকতে নারী কিংবা অন্য যে লিংগেরই অধিকারী সে হোক না কেন থাকে হেনস্থার করার! এই এখতিয়ার কাউকে দেয়া হয়নি যে সে মব জাস্টিস তৈরি করে কাউকে হেনস্থা করবে কিংবা খুন । পাহাড়,কিংবা সমতলে সব জায়গাতেই নারীর হেন্সথা এবং নির্যাতনের বিরুদ্ধে বক্তারা তাদের প্রতিবাদ জানান। উক্ত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন নারী হেনস্থাকারী ফারুখুলের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় এবং উক্ত ভিডিওতে নারী সহ যারা উপস্থিত থেকে সৈকতে এবং কক্সবাজার শহরে নারী হেনস্থা করেছে তাদের সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় দ্রুততার সাথে।
আজকের অনুষ্ঠানে নবারুন ভট্টাচার্যের কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় কবিতা আবৃত্তি করেন উন্নয়ন কর্মী ও কবি নাঈম আহমেদ, আরও কবিতা আবৃত্তি করেন উন্নয়ন কর্মী জয়দাশ গুপ্ত সহ অনেকেই।
সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার ডাকে সাড়া দিয়ে আজকের অনুষ্টানটি সফল করেছেন তাদের সবার প্রতি।







