বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

নাতি নাতনিদের পড়ালেখা এগিয়ে নিতে প্রত্যেককে ল্যাপটপ কেনার অর্থ দিলেন মোহাম্মদ আলী চৌধুরী

স্টাফ রিপোর্টারঃদিনাজপুরের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও লৌহ মানব উপাধিতে ভূষিত মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) নিজে নাতি নাতিদের পড়ালেখায় গিয়ে নিতে প্রত্যেককে ল্যাপটপ কেনার জন্য ৫০ হাজার টাকা করে ৮ জনকে মোট ৪ লাখ দিয়েছেন। অর্থ প্রদানকালে আপনাদের কে নিয়ে উৎসাহিত করে বলেন, তোমরা পড়ালেখা করে সমাজের বুকে মাথা উঁচু করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তোমাদের মনে রাখতে হবে আল্লাহ তায়ালার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ তাই তোমরা পড়ালেখা করে মানুষের মত মানুষ হয়ে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে সারা জীবন নিজেকে উৎসর্গ করে বংশের মর্যাদা ধরে রাখবে। আমার এখন বয়স অনেক হয়েছে তাই তোমাদেরকে একটি করে ল্যাপটপ উপহার দিলাম যাতে এই ল্যাপটপটি তোমাদের মাঝে আমার পক্ষ থেকে স্মৃতি হয়ে থাকে। হয়তো একদিন আমি থাকবো না ঠিকই কিন্তু সেদিন আমার দেয়া এই ল্যাপটপ থাকবে তোমাদের মাঝে। হাজার কোটি দোয়া করি যেন আল্লাহতালা তোমাদের মেধা শক্তিকে আরো বাড়িয়ে তোলেন।
ল্যাপটপ পেয়ে আনন্দে অশ্রু শিক্ত হয়ে মোহাম্মদ আলী চৌধুরীর একজন নাতী বলেন, দাদু আমাদের সবাইকে অনেক ভালোবাসেন এবং আদর যত্ন করেন ও খেয়াল রাখেন। আমরা দাদুকে খুব সম্মান করি ও ভালোবাসি। আমরা সব সময় দেখে আসছি দাদু নিজেও অসুস্থ থাকলেও অসহায় মানুষদের সহযোগিতা করে থাকেন।

সম্পর্কিত