শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাটোর লালপুরে নসিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন

  1. আমান উল্লাহ শেখ-স্টাফ রিপোর্টারঃআজ সকাল ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ লালপুর গ্রামের চান্দু মোল্লা (৬০) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)।

স্থানীয়রা স্থানীয় সুত্রে জানা যায়, সকালে চান্দু মোল্লা ও স্ত্রী আরবী নসিমনে করে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান। ওই নসিমনে শুধু তারা দুইজনই ছিলেন বলে জানান তারা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহাম্মেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে লালপুর থানায় নেওয়া হয়েছে।
ওসি নাসিম আহাম্মেদ জানান, দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে গেছেন।

১১/০১/২০২৪ইং
মোঃ আমান উল্লাহ শেখ
স্টাফ রিপোর্টার
উত্তরবঙ্গের খবর

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত