বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে সাত বোতল ফেন্সিডিল সহ মহিলা গ্রেফতার

নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী ৭(সাত) বোতল ফেন্সিডিল সহ ১মহিলা আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

১জানুয়ারি রাত ১১ ঘটিকার সময় নাগেশ্বরী থানার এসআই মোঃ তাজ উদ্দিন আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা মৌজাস্থ দেওয়ানীটারী গ্রামের আসামীর বাড়ি হতে ০৭ (সাত) বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আশরাফ আলীর স্ত্রী মোছাঃ রাশেদা বেগম (৩৬),

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন, নাগেশ্বরী থানার মামলা নং ০২, তারিখ ০২/০১/২০২৫ ইং। ধারা – ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) মামলা করা হয়।

ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত