বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মিজানুর রহমান, কুড়িগ্রাম:কুড়িগ্রামের নাগেশ্বরীতে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের শুকানদিঘি এলাকার সমাজসেবক মঞ্জুরুল আলম জুয়েলের আয়োজনে এবং শুকানদিঘি হাজিরহাট যুব ঐক্য পরিষদের আয়োজনে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্পে শহশ্রতাধীক গরীব ও অসহায় শিশু ও নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাবের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কার্ডিওলজিস্ট ডা. মো. ইউনুস আলী। এ সময় রোগীদেরকে চিকিৎসাসেবার সাথে ফ্রি ঔষধ বিতরণ করা হয়। ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক সহ-সভপাতি শহিদুল ইসলামসহ অনেকে।

সম্পর্কিত