সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা

নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা
ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেডএম জাহিদ হোসেন।

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আঃ খালেক, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির আহ্বায়ক উত্তর কুমার সাহা, জেলা কমিটির সদস্য গজেন চন্দ্র বর্মন স্বপন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা সহ আরও অনেকেই বক্তব্য দেন।

পরে প্রধান অতিথি উপজেলার ৫৮টি দুর্গাপুজা মন্ডবের পরিচালনা কমিটির প্রতিনিধির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

সম্পর্কিত