মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে “আমরাই পারি আমরাই পারবো” ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধ

নবাবগঞ্জে "আমরাই পারি আমরাই পারবো" ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধকুলসুমা নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

গত(১৪ মে) বুধবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে “আমরাই পারি আমরাই পারবো” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব, ঢাকা মেট্রোপলিটন-৩২৮-এর সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো একটি ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রে গিটার, কি-বোর্ড, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল আজিম আনু, চেয়ারম্যান, ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোছাঃ লিপি আক্তার, মহিলা সদস্য, ২নং বিনোদনগর ইউপি ও সাধারণ সম্পাদক, উপজেলা মহিলা দল, নবাবগঞ্জ; এবং মোঃ মোজাম্মেল হক, ঢাকাস্থ গার্মেন্টস ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক, “আমরাই পারি আমরাই পারবো” সংগঠন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ হাসান তারেক।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র এলাকার তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী-পুরুষ নির্বিশেষে এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীরা ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্পর্কিত