বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা  প্রতিনিধি
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ শেফা,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমতিয়াজ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত